ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই কিশোর সহোদর নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ কিশোর। ওমানের রাজধানী মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সেনাও শহরে গত সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত হয়েছেন জারা (১৪) ও আদিব (১২)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। তাদের মা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. তানিয়া সিনাও হাসপাতালে কর্মরত।
মায়ের কর্মস্থলের সূত্রে তারা ওমানে থাকতেন। তাদের বাবা নাহিদুল ইসলাম তুহিন বাংলাদেশে থাকেন।
বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠকরা জানান, সিনাওয়ের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শেখ জসিমের ছেলে জিহাদ (১৪) পরিবারের অগোচরে বাবার গাড়ির চাবি নিয়ে রাত আনুমানিক ৩টার দিকে ঘুরতে বের হন।
এ সময় সে জারা, আদিব এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মো. করিমের ছেলে আতিককে সঙ্গে নেয়। তবে তাদের কারও ড্রাইভিং লাইসেন্স ছিল না।
জারা ও আদিব মায়ের হাসপাতালে রাতের শিফটে ডিউটিতে থাকার সুযোগে বন্ধুদের সঙ্গে বের হন।
ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন জিহাদ। একপর্যায়ে সিনাও শহরের আদম রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হয় গাড়ির পেছনে থাকা ২ ভাই জারা ও আদিব। গুরুতর আহত হয় চালকের আসনে থাকা জিহাদ ও তার পাশের আসনে থাকা আতিক।
জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় মাস্কাটের খৌলা হাসপাতালে এবং আতিককে সিনাওয়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই বাংলাদেশ স্কুল সিনাওয়ের শিক্ষার্থী।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
