চট্টগ্রামের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় এক বিচারকের ওপর হামলার অভিযোগে রানা মর্তুজা নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ কমিশনার (ডিসি-উত্তর) মোখলেছুর রহমান।
হামলার শিকার মো. অলি উল্লাহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত। আর হামলাকারী আটক রানা মর্তুজা প্রবাসী বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি নোয়াখালী। তিনি বেড়ানোর জন্য চট্টগ্রামে এসেছিলেন বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিচারককে ধাক্কা দেয় রানা মর্তুজার চলন্ত গাড়ি। এর প্রতিবাদ করলে রানা গাড়ি থেকে নেমে বিচারককে ঘুষি মারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে পাঁচলাইশ থানায় নিয়ে গেছে।
তিনি আরও জানিয়েছেন, বিচারকের ওপর হামলার ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
