পাঁচ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। দক্ষিণ-পূর্ব ইউরোপের এ দেশটির বাংলাদেশে দূতাবাস না থাকায় ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা ইস্যু করার জন্য আগামী মার্চে ঢাকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এতে বলা হয়, প্রতিনিধিদলটি বাংলাদেশে তিন মাস অবস্থান করবে এবং এ সময়ের মধ্যে তারা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন পেয়েছে দেশটি। ঢাকায় রোমানিয়ার দূতাবাস না থাকায় নয়াদিল্লিতে রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হতো।
গত অক্টোবরে বাংলাদেশ ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার সেবার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব করেন। দেশটি সেই প্রস্তাব গ্রহণ করে এবং এই প্রথম কোনো দেশে প্রতিনিধিদল পাঠিয়ে ভিসা ইস্যু কার্যক্রম পরিচালনা করবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
