প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক উপদেষ্টার কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘একটি ইনোসেন্ট কনভারসেশরকে (নির্দোষ কথোপকথনকে) পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেছেন, ‘এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।’ যদিও এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
রোববার সচিবালয়ে বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকা প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক গণমাধ্যমকে বলেন, ‘যাঁরা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, তাঁরা এতই দেউলিয়া যে একটা ইনোসেন্ট কনভারসেশনকে তাঁরা এখন তাঁদের পুঁজি বানানোর চেষ্টা করছেন। তার মানে হচ্ছে, তাঁদের কাছে কোনো হাতিয়ার নেই। আমার মনে হয়, এটা অবশ্যই তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।’
চেক প্রদান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আইনজীবীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে আইনজীবীদের দুরবস্থার কথা বিবেচনা করে তাঁর ত্রাণ তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন আইনমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক গ্রহণ করেন। এ সময় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও মোখলেছুর রহমান বাদলসহ বার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
