মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় আবারও স্থগিত হলো আগামী ১ মার্চ থেকে পর্যটকদের জন্য বর্ডার খুলে দেওয়ার সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব এ ঘোষণা দেন।
বিদেশিদের জন্য মালয়েশিয়ায় প্রবেশে শর্ত শিথিল করে পহেলা মার্চ থেকে সীমান্ত পুরোপুরি খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মার্চ থেকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। এতে বিদেশিদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফেরে। কিন্তু সীমান্ত খোলার ঘোষণার প্রায় চার দিন পর আবারও সেটি স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব।
প্রধানমন্ত্রী ইসমাইল বলেন, পহেলা মার্চে সীমান্ত খোলার ঘোষণাটি ছিল এনআরসির সুপারিশ মাত্র। তাই এ বিষয়ে আরও যথাযথ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এর আগে অবশ্যই পর্যটন, শিল্প ও অন্যান্য সেক্টরের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পহেলা মার্চেই খুলছে না সীমান্ত। রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ এবং মন্ত্রিসভায় অনুমোদনের পরই আমরা এই বিষয়ে নতুন ঘোষণা দেব।
এর আগে ন্যাশনাল রিকভারি কাউন্সিলের(এনআরসি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এক সংবাদ সম্মেলন করে সীমান্ত খোলার ঘোষণা দিয়েছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় আবারও হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজারে পৌঁছেছে। মালয়েশিয়ার বেশির ভাগ লোকজন করোনার ডাবল ডোজ টিকা গ্রহণ করে এখন বুস্টার ডোজ গ্রহণ করছে। এই মুহূর্তে নতুন করে লকডাউনের কোনো আভাস না পাওয়া গেলেও সরকার বলছে আলোচনার পর ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
