ভারতের উত্তর প্রদেশের গাজালাহ নামের এক মুসলিম ছাত্রী নিজ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার পাশাপাশি পাঁচটি পুরস্কার জিতে অনন্য এক কীর্তি গড়েছেন।
শুক্রবার এ উপলক্ষে এক অনুষ্ঠানে ডিন অব আর্টিস্ট প্রফেসর শশী শুক্লা তাকে পুরস্কার প্রদান করেন।
দিনমজুর বাবার এই মেয়ে গত নভেম্বরে লক্ষ্মৌ ইউনিভার্সিটিতে অধ্যায়নরত অবস্থায় এই কীর্তি গড়েন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস পর শুক্রবার তাকে পুরস্কৃত করা হয়।
গাজালাহ এইকসাথে আরো চারটি ভাষা; ইংরেজি, হিন্দি, উর্দু ও আরবিতেও বেশ দক্ষ।
জানা যায়, যখন তিনি দশম শ্রেণিতে পড়েন, তখন তার দিনমজুর বাবা মারা যান। এরপরও ভাইদের আন্তরিক সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যান তিনি।
এ ব্যাপারে গাজালাহ বলেন, ‘এ পুরস্কার আমার নয়; বরং আমার ভাই শাদাব ও নায়াবের, তারাই এই পুরস্কার জিতেছেন। তারা ১০ ও ১৩ বছর বয়সে স্কুল ছেড়ে গ্যারেজে কাজ শুরু করেন যাতে আমি পড়ালেখা চালিয়ে যেতে পারি।
তার বড় বোন ইয়াসমিনও এক পাত্রের দোকানে কাজ করেন এবং মা নাসিরিন বানু ঘর দেখাশুনা করেন।
গাজালাহও পরিবারের সাথে থাকেন। প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ঘরের কাজকর্ম সারেন। তারপর দিনে অন্তত সাত ঘণ্টা সংস্কৃত ভাষা অধ্যায়ন করেন। তিনি সংস্কৃতের প্রফেসর হতে চান।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
