বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে সাত দিন করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) জাপানের টোকিও’র বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, জাপানে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে; বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে সাত দিন নির্ধারণ করা হয়েছে। দেশটিতে প্রবেশের পর প্রথম তিন দিন সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টিনে বাধ্যতামূলক অবস্থান করতে হবে।
তৃতীয় দিন শেষে পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে সাত দিন কোয়ারেন্টিনের অবশিষ্ট সময়ে নিজ বাসস্থানে অবস্থান করতে পারবেন। এসময় যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে হবে।
দূতাবাস আরো জানিয়েছে, টিকার সনদ থাকলেও এই সাত দিনের কোয়ারেন্টিন শেষ করতে হবে।
মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা তুলতে পারে যুক্তরাষ্ট্র
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
