মার্কিন সরকার এবার মধ্যপ্রাচ্যের তিন আরব দেশের কাছে বিপুল অংকের এফ-১৬ জঙ্গিবিমান এবং অন্যান্য অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে। দেশ তিনটি হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্দান।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, এফ-সিক্সটিন জঙ্গিবিমান, রেডিও টার্গেটিং পডস, গাইডেড মিসাইল এবং প্রয়োজনীয় অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য জর্দান যে অনুরোধ জানিয়েছিল তা অনুমোদন করেছে পররাষ্ট্র দপ্তর। আমেরিকা থেকে জর্দান মোট ৪২১ কোটি ডলারের অস্ত্র কিনবে।
সৌদি আরবও আমেরিকা থেকে অস্ত্র কেনার সবুজ সংকেত পেয়েছে। এ দেশটি তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ৩১টি মালটি-ফাংশানাল ইনফর্মেশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের লো ভলিউম টার্মিনাল কিনবে। দেশটিকে এজন্য দুই কোটি ৩৭ লাখ ডলার খরচ করতে হবে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত তিন কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি কিনবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে তখন সংযুক্ত আরব আমিরাত এসব সামরিক সরঞ্জাম কেনার পদক্ষেপ নিল।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
