জামিন পেয়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বিদেশে চলে গেছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম ঢাকা সাইবার ট্রাইব্যুনালকে এ তথ্য জানান।
তিনি দাবি করেন, কিশোর এবং আরও ৬ জন প্রপাগান্ডা চালাচ্ছেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এ ধরনের তৎপরতা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ বলে বিবেচিত।
এদিন কিশোরের আইনজীবী জায়দুর রহমান আদালতে চার্জ গঠন শুনানির পিছিয়ে দেওয়ার আবেদন জানান।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, তিনি মোবাইল ফোনে কিশোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তবে বারবার তার মোবাইল ফোন বন্ধ পেয়েছেন। তাই তিনি সময় প্রার্থনা করেছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
