দখলকৃত জেরুজালেম, ইসরায়েলের উত্তরাংশ এবং অধিকৃত পশ্চিম তীরে বিরল তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।
জেরুজালেমের প্রাচীর ঘেরা ওল্ড সিটির পবিত্র স্থানগুলোতে যাওয়ার জন্য উপাসকদের কয়েক ইঞ্চি তুষার মাড়িয়ে যেতে হয়েছিল। যেসব পবিত্র স্থানগুলো বরফে ঢেকে গিয়েছিল তার মধ্যে ডোম অব দ্য রক ও ওয়েস্টার্ন ওয়াল রয়েছে।
এ ছাড়া ইসরায়েল পুলিশ বিপজ্জনক রাস্তার অবস্থার কারণে পার্বত্য পশ্চিম তীরের প্রধান মহাসড়কগুলোও বন্ধ করে দিয়েছে।
জেরুজালেমে ভারী তুষারপাত বিরল, তাই শিশুরা তুষারপাত দেখতে এবং একে অপরের দিকে তুষার বল ছুড়তে রাস্তায় বের হয়েছিল।
বুধবার রাতে সড়ক থেকে তুষার সরাতে ২১০টি গাড়ি ব্যবহার করা হয়েছে। সড়কগুলোতে আট ইঞ্চি পুরু বরফ জমেছিল।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
