নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়ন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় মহাসচিব এ মন্তব্য করেন।
মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের আইন করেছে সরকার। বাকশাল করে যেমন রক্ষা পাওয়া যায়নি, তেমনই ইসি গঠনের আইন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না।’
ফখরুল বলেন, ‘বর্তমান সরকার ভোটারবিহীন সরকার। এ অবৈধ সরকারের সংসদের নির্বাচন কমিশন গঠনে আইন পাসের কোনো এখতিয়ার নেই। এটা কারও কাছে গ্রহণযোগ্য হবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বলছি, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আপনারা পদত্যাগ করেন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তাঁরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কীভাবে হবে তা ঠিক করবেন।’
আওয়ামী লীগ ২৪ ঘণ্টাই মিথ্যা কথা বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই লুটপাট করে। এখনও লুটপাট করছে।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা অবিলম্বে তদন্তের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘এতে অবশ্য কিছুই হবে না। স্বাস্থ্যমন্ত্রীর নামে কত কিছু হলো, শেষ পর্যন্ত কিছুই হয়নি।’
দলীয় কর্মসূচি নিয়ে আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যেখানে আমাদের কর্মসূচি হয়েছে, সেখানেই মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে। আমাদের এমন কর্মসূচি দিতে হবে, যেন মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে বের করে দেয়।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
