ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ইইউ দূত বলেন, ‘একটি দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ব্যবসা নির্ভর করে। আমি বলব—ব্যবসা ব্যবসাই। তাঁরা (বিনিয়োগকারীরা) মূলত দেখেন যে, তাঁরা অংশীদার দেশে অর্থোপার্জন করতে পারছেন কি না, এবং সেখানে আকর্ষণীয় ব্যবসার পরিবেশ আছে কি না। সুতরাং, আমি এখনও এমন কোনো লক্ষণ দেখিনি, যাতে সাম্প্রতিক নিষেধাজ্ঞা বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে মনে হয়।’
রাষ্ট্রদূত হোয়াইটলি আরও বলেন, ব্যবসাকারীদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো—তাঁদের ব্যবসা একটি ‘ভালো, স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়’ অবলম্বন করে প্রতিযোগিতা চালিয়ে যেতে পারা। তিনি বলেন, ‘আমি মনে করি—এগুলোই তাঁদের প্রধান বিবেচ্য বিষয়। তবে, কখনও কখনও রাজনৈতিক পরিস্থিতি ব্যবসায় প্রভাব ফেলতে পারে।’
অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বক্তব্য দেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
