লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পাদুসায় যাওয়ার পথে অতিঠাণ্ডায় সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ল্যাম্পাদুসার মেয়র সালভাদর মার্টিওলো তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিসিলির দক্ষিণাঞ্চলীয় উপকূল অ্যাগ্রিগেন্টোর কৌঁসুলি লুইগি প্যাট্রোনাগ্গিও এক বিবৃতে জানান, নৌযানটিতে ২৮০ জনের বেশি অভিবাসী ছিলেন। তাদের অধিকাংশই বাংলাদেশ ও মিসর থেকে যাওয়া।
ল্যাম্পাদুসার নিকটবর্তী জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওয়নের উপকূল থেকে ১৮ মাইল দূরে একটি নৌকায় তাদের দেখতে পান উপকূলরক্ষীরা। পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। তখন সাত বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।
এ ঘটনায় অবৈধ অভিবাসী ও মানুষহত্যায় সহযোগিতার অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে নেমেছেন লুইগি প্যাট্রোনাগ্গিওর কার্যালয়।
হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থীর মূল গন্তব্য এখন ইউরোপীয় দেশ ইতালি। গত কয়েকমাসে দেশটির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকার সংখ্যাও বেড়ে গেছে। চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৭৫১ অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে অবতরণ করেছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
