পুরোনো ইমেইল খুঁজতে গিয়ে লটারিতে জেতা ৩০ লাখ ডলারের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক নার্স। তার ইনবক্সের স্পাম ফোল্ডারেই ছিল লটারিতে তার ৩০ লাখ ডলার জয়ের খবরটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ কোটি টাকা এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মিশিগানেরর বাসিন্দা লরা স্পিয়ার্স (৫৫) পেশায় একজন নার্স। গত ৩১ ডিসেম্বর ওই লটারির টিকিট কেটেছিলেন তিনি, কিন্তু ভুলেই গিয়েছিলেন ওই টিকিটের কথা। স্পাম ফোল্ডারে পাওয়া মেসেজের সূত্রেই পরে জানতে পারেন যে, তার কাটা টিকিটের নাম্বারটিই ড্রতে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে।
তিনি আরও জানান, টিকিট কাটার প্রায় ১৫ দিন পরও ইনবক্সে কোনো ইমেইল না আসায় ভেবেছিলাম হয়তো কোনো পুরস্কার জিতিনি আমি। তবে এক বন্ধুর প্রয়োজনেই পুরোনো ইমেইল খুঁজতে স্পাম বক্সে ঢুকে আবিস্কার করি যে পুরস্কার জিতেছি।
লটারি সংস্থাটি জানিয়েছে, লরার টিকিটের নম্বর ছিল ২-৫-৩০-৪৬-৬১। লাকি ড্রয়ে নম্বর মিলে যাওয়ায় লটারির সর্বোচ্চ পুরস্কার ৩০ লাখ ডলার পেয়ে যান লরা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
