ইংল্যান্ডে আগত করোনা টিকার উভয় ডোজ নেওয়া পর্যটকদের জন্য করোনা পরীক্ষা বাতিল করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
বেশ কিছুদিন ধরেই যুক্তরাজ্যের বড় বড় এয়ারলাইন্সের প্রধান নির্বাহীরা সরকারকে অনুরোধ করে আসছিল দেশটির করোনা নিষেধাজ্ঞা শিথল করার জন্য। এর পর পরই এমন সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।
এর আগে বুধবার ১৯ জানুয়ারি করোনাকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য। পাশাপাশি তুলে নেয়া হয় বাড়িতে বসে কাজ করার নির্দেশনাও। সে সময় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৬০ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ ব্রিটিশকে বুস্টার ডোজ দেওয়ায় করোনা বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করছে সরকার।
এদিকে গত সোমবার (১৭ জানুয়ারি) আশার বাণী শোনান যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেন, দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের মহামারি পর্যায়ের অবসান ঘটিয়ে একে স্থানীয় পর্যায়ের সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে। মার্কিন এই শীর্ষ রোগ বিশেষজ্ঞ ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
