মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার তাঁর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ওই মুখপাত্র বলেছেন, মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে কী ধরনের অসুস্থতায় তিনি ভুগছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
এ নিয়ে ৯৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে ভর্তি হলে সফল অস্ত্রোপচারের পর গত সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট সে সময় জানায়, মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। তবে অস্ত্রোপচার সফল হয়েছে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তিনি ভালো আছেন।
গত বছরের ১৬ ডিসেম্বর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। সেই সময় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছাড়া পান তিনি।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
