বিদেশ থেকে কর্মী নিয়োগে এখন থেকে আর কোনো কোটা থাকবে না বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন।
শনিবার মালয়মেইল ডটকম ও দ্যা মালয়েশিয়ান ইনসাইটের খবরে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক বলেছেন, এখন থেকে নিয়োগকর্তাদের কাছ থেকে আসা প্রত্যেকটি আবেদনপত্র মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হবে। সরকারে সব শর্ত পালন সাপেক্ষে যোগ্য কর্মীদের ভিসা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারে নিয়ম মেনে নিয়োগ কর্তাকে আইনানুগভাবে সব পথ অবলম্বন করতে হবে। নিয়োগ করতে চাইলে নিয়োগ কমিটি ও মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারে দেওয়া নিয়ম কানুন মানতে হবে। এসব নিয়ম প্রতিপালনে ব্যত্যয় হলে কর্মী নিয়োগের অনুমোদন কেউ পাবে না বলে জানান তিনি। বলেন, কারও ১০০ জন কর্মী প্রয়োজন হলে যদি কর্মীদের বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তবে তাকে কর্মী নিয়োগের অনুমোতি দেওয়া হবে না।
অতিরিক্ত কর্মী নিয়োগেও কঠিন বিধিনিষেধের কথা জানান দাতুক সেরি হামজাহ। তিনি বলেন, কোনো নিয়োগকর্তা অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে চাইলে মানবসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে।
হামজাহ বলেন, কর্মীদের কল্যাণের কথা ভেবেই কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বিদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আগে কর্মী নিয়োগে আবেদন করতে হতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
শ্রমিক সঙ্কটে থাকা মালয়েশিয়া সবখাতে কর্মী নিতে গেল বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, কোন সিন্ডিকেট ছাড়া সকল খরচ বহন করার শর্তে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি থেকেই মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি রপ্তানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কর্মী প্রেরণে ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ২৫০টি সাব এজেন্ট কাজ করবে বলে সম্প্রতি প্রস্তাব দেয় মালয়েশিয়া। তবে সে প্রস্তাবে অসম্মতি জানিয়েছে বাংলাদেশ। এর মধ্যেই কোটা বাতিলের খবর এলো।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
