বহির্বিশ্বে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক রোডম্যাপ তৈরি করা হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত ‘বিদেশে বাংলাদেশকে ব্রান্ডিং’- শীর্ষক কমিটির আন্তঃমন্ত্রণালয় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন একথা বলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, একটি কমন ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম গঠন করে তার অধীনে দেশের সব সরকারি বেসরকারি সংস্থা নিজ নিজ ক্ষেত্র থেকে বাংলাদেশকে ব্রান্ডিংয়ে কাজ করে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, হেডকোয়ার্টার ও তার বিদেশস্থ মিশনগুলোকে নিয়ে ন্যাশন ব্র্যান্ডিং এবং এ সংক্রান্ত সব কাজে সর্বাত্মক সহযোগিতায় প্রত্যয় ব্যক্ত করে।
সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও যোগ দেন। এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং পররাষ্ট্র সচিব ( সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ(বেপজা), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিএসসিআইসি), আইসিটি বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটি (পিপিপিএ) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পররাষ্ট্রমন্ত্রী একটি জাতি ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শক্তিগুলো চিহ্নিত করার ওপর জোর দেন। সেগুলোকে বিদেশে প্রজেক্ট করার জন্য স্টেকহোল্ডারদের মধ্যে অধিকতর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
