বাংলাদেশে গত ১০ বছরে ৬০০ জন মানুষ নিখোঁজ হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্রে বছরে এক লাখ মানুষ নিখোঁজ হয়, সে দায় কে নেবে এমন প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।
শুক্রবার সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামের চারটি স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই প্রশ্ন তোলেন।
আব্দুল মোমেন বলেন, ‘ওরা (আমেরিকা) বলেছে, গত ১০ বছরে ৬০০ জন নিখোঁজ হয়েছে। আমেরিকাতে প্রতি বছর এক লাখ নিখোঁজ হয়। এর দায়-দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে যারা নিখোঁজ হয়, পরবর্তী সময়ে দেখা যায়, আবার বের হয়ে আসছে।’
আমেরিকান ও ব্রিটিশরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব তৈরি করেছে বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইউএসএ তাদের (র্যাব) রুলস অ্যান্ড এনগেজমেন্ট শিখিয়েছে। যদি রুলস অব অ্যাগেজমেন্টে তাদের কোনো দুর্বলতা থাকে, এই রুলস অব অ্যাগেজমেন্টে যদি কোনো হিউম্যান রাইট ভায়োলেট হয়, তাহলে অবশ্যই আমরা নতুন করে ট্রেনিং দেবো।’
র্যাব দুর্নীতিগ্রস্ত নয় দাবি করে মন্ত্রী বলেন, ‘তারা খুব ইফেক্টিভ, ভ্যারি ইফেশিয়ান্ট এবং তারা করাপ্ট নয়। এজন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে।’
দেশে সন্ত্রাসীদের সংখ্যা র্যাবের কারণেই কমেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র্যাবের কারণে। যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে তারাই র্যাবকে পছন্দ করে না।’
মন্ত্রী বলেন, ‘দুটি ক্ষেত্রে র্যাব অন্যায় করেছিল, সেগুলোর জুডিশিয়াল প্রসেজে বিচার হয়েছে। ওদের শাস্তিও হয়।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী, যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, সুনামগঞ্জ-সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের এমপি টম হান্ট, যুক্তরাজ্য প্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিলতুর হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
