মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নিতে যে প্রস্তাব দিয়েছে ঢাকা তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। সম্প্রতি বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলে দিয়ে মালয়েশিয়া মাত্র ২৫টি বাংলাদেশি রিক্রুটমেন্ট এজেন্সি এবং ২৫০টি সাব-এজেন্ট অনুমোদন দেওয়ার প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাবটি নাকচ করে রিক্রুটমেন্ট এজেন্সি নির্বাচনে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করার আহবান জানিয়েছে ঢাকা।
মালয়েশিয়ার মালয় মেইল ও মালয়েশিয়া কিনি এ খবর দিয়ে বলেছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে আরো নিরাপত্তা চায় বাংলাদেশ। এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) বিধান অনুসরণের দাবি করেছে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চিঠি চালাচালি হয়েছে। সর্বশেষ গত ১৮ই জানুয়ারি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম সারাভানানকে চিঠি লিখেছেন।
সেই চিঠিতে ইমরান আহমেদ বলেছেন, সম্প্রতি দুই দেশের মধ্যে যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে তার অধীনে ঢাকা প্রদত্ত তালিকা থেকে অনলাইন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে এজেন্সি রিক্রুট করা উচিত। রিক্রুটমেন্ট এজেন্সির জন্য কোটা সিলেকশন ও তার বিতরণ মালয়েশিয়াকে স্বচ্ছতা ও সুস্থতার সঙ্গে নিশ্চিত করতে হবে।
এর আগে মালয়েশিয়ার মন্ত্রী এম সারাভানান ১৪ জানুয়ারি একটি চিঠিতে বাংলাদেশকে বলেছেন, ২০২০ সালের ১৯ ডিসেম্বরে বাংলাদেশি শ্রমিক রিক্রুট করা নিয়ে দুই দেশের মধ্যে যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে তা কার্যকর হয়েছে। একইসঙ্গে সমঝোতা কার্যকর হওয়ার দিন থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর থেকে স্থগিতাদেশ বাতিল করেছে মালয়েশিয়া।
জবাবে আইএলওর সনদের উল্লেখ করে ইমরান আহমেদ মঙ্গলবার পাঠানো চিঠিতে বলেছেন, তার সরকার চায় মালয়েশিয়ায় তার নাগরিকদের মোতায়েনে স্বচ্ছতা, সুস্থতা ও নিরাপত্তা। এ ক্ষেত্রে বিধিবিধানগুলো অনুসরণের ওপর জোর দেওয়া হয়। চিঠিতে তিনি যত দ্রুত সম্ভব রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করার বিষয়ে এম সারাভানানের টিমের সঙ্গে কাজ করতে তার টিম প্রস্তুত বলে মত প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ডিসেম্বর প্রায় তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়। মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন। এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
