বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের পুনর্জাগরণের উদ্যোগ নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ২০ই জানুয়ারী বৃহস্পতিবার ২০২২ সন্ধ্যায় প্রাক্তন কর্মকর্তাবৃন্দ এ আলোচনায় অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা ডঃ নজমুল উল্লাহ এর সভাপতিত্বে এই সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস এর বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামী।
মাসুদ রব চৌধুরী ১৯৯৪ সালে অনুষ্ঠিত নির্বাচনের কথা তুলে ধরে বলেন, অতীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে প্রতিযোগিতার জেদ ছেড়ে দিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের পুনর্জাগরণে সকলকে খোলা মন নিয়ে অংশ নেয়ার আহবান জানান।
মিঞা নঈম হাবিব সুদূর বাংলাদেশ থেকে যুক্ত হয়ে বলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের জন্য সকলের মত আমার আন্তরিকতার কমতি নেই। আমি সংগঠনটির পুনর্জাগরণে প্রয়োজনীয় ভূমিকা রাখবো।
বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের পুনর্জাগরণের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাইফুর রহমান ওসমানী জিতু, খোকন আলম, কাজী মশহুরুল হুদা, আহমেদ কবির প্রমুখ।
সভায় সকলে কাজী মশহুরুল হুদা ও আহমেদ কবিরকে এই মহতী উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
আগামী ৩রা ফেব্রুয়ারী ২০২২ (বৃহস্পতিবার) লস এঞ্জেলেস সময় রাত ৮ ঘটিকায় পরবর্তী জুম মিটিং অনুষ্ঠিত হবে। এই সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের একটি এডহক কমিটি গঠন করা হবে যারা সংবিধান অনুসারে সাধারণ নির্বাচনের ক্ষেত্র সৃষ্টি করবেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
