লেবাননে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের কারণে প্রবাসী বাংলাদেশিরা সীমাহীন কষ্টে আছে। তাদের অধিকাংশের খাদ্য, ওষুধ, চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছে ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশি।
লেবাননের জল সীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে এই চিকিৎসা সেবা প্রদান করে।
রবিবার বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন লেবানন ইউনিফিলে যুক্ত বানৌজা সংগ্রাম’র ক্যাপ্টেন এম জাহিদ হোসেন ও বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেবানন ইউনিফিল-এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিম এই সেবা প্রদান করে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশিরা এখানে অনেক কষ্টে আছে।
তাদের স্বার্থে আমরা নিয়মিত এই ক্যাম্পের আয়োজন করব। তিনি সকল বাংলাদেশি প্রবাসীদের ভ্যাকসিন নিতে অনুরোধ জানান।
ক্যাপ্টেন এম জাহিদ হোসেন বলেন, প্রতি ২ মাসে আমরা অন্তত একবার হলেও সাধারণ প্রবাসীদের এই সেবা প্রদান করব। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুদ রয়েছে।
সার্জন লেফটেন্যান্ট সাইয়েদ গালিব বলেন, লেবাননে চিকিৎসা সেবা খুবই ব্যয়বহুল। তাই লেবানন প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসা সেবা নিতে আসা বাংলাদেশিরা দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লেবাননের সংকটময় মুহূর্তে এই সেবা আমাদের জন্য খুবই উপকারী।
উল্লেখ্য, লেবাননে অর্থনৈতিক সংকটের কারণে স্বাস্থ্যখাতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। অর্থ দিয়েও ফার্মেসিগুলোতে চাহিদা মতো প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না বাংলাদেশিরা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
