জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারের প্রস্তাবিত আইন ছেলেভোলানো সান্ত্বনা পুরস্কার। প্রস্তাবিত আইন অতীতের নীলনকশার সার্চ কমিটির আইনগত বৈধতা দেওয়া ছাড়া আর কিছু নয়।
মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। জেএসডি সভাপতি বলেন, এ আইনে জনস্বার্থে বা গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে না। ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থা থেকে উত্তরণের জন্য একটি শক্তিশালী দক্ষ, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের অনিবার্যতা প্রস্তাবিত আইনে প্রতিফলিত হয়নি। আইনটি হতে হবে জনস্বার্থে, সরকারের আজ্ঞাবাহী প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে নয়।
তিনি আরও বলেন, সৎ, দক্ষ এবং জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক নির্বাচন কমিশন গঠনে ‘সুজন’র প্রস্তাবনায় কমিশন গঠনে প্যানেল তৈরির জন্য যাচাই-বাছাই, গণবিজ্ঞপ্তি এবং গণশুনানির যে ব্যবস্থা রাখা হয়েছিল তার কোনোটাই সরকার বিবেচনায় নেয়নি।
আ স ম রবের দাবি, গত এক যুগে প্রশাসন, পুলিশবাহিনী ও সংশ্নিষ্ট প্রতিষ্ঠানসমূহকে যেভাবে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে, তাতে বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।
তাই এখনই নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অর্থাৎ জাতীয় সরকার গঠন নিয়ে জরুরিভিত্তিতে জাতীয় ঐক্যমত স্থাপন করতে হবে, নতুবা রাষ্ট্র ক্রমাগতভাবে সংকটগ্রস্থ হতে থাকবে, যা কারও কাম্য হওয়া উচিত নয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
