কুমিল্লা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেন ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন। ফেসবুকে ইতোমধ্যে তাঁর বিয়ের ছবি ভাইরাল হয়েছে।
সোমবার ফেসবুকে তাঁর বিয়ের ছবি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচ বারের সভাপতি। তাঁর বিয়েতে কাবিন হয় পাঁচ লাখ টাকা।
পাত্রীর বাসা কুমিল্লা শহরের দেশওয়ালীপট্টিতে। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বয়স ৪০ বছর। নাম মিনারা বেগম। অপরদিকে ইসমাইল হোসেনের বাড়ি আদালত রোডে। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে। তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৫ বছর আগে মারা গেছেন।
কুমিল্লা আদালতের আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, ইসমাইল সাহেবের জুনিয়র মিতুর বাসায় এই বিয়ে হয়েছে।

ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, আমরা বাবার বিয়ে সম্পর্কে জানতাম না। দুপুরে শুনেছি। তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন।
ইসমাইল হোসেন বলেন, রোববার সন্ধ্যায় বিয়ে করেছি। আমার নতুন সহধর্মিণী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সোমবার ছোটরার বাসায় এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
