নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আইভীর বাবা আলী আহাম্মদ চুনকার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তাঁর সঙ্গে আমার যে সম্পর্ক, এ সম্পর্ক আধ্যাত্মিক ও আন্তরিক। সেলিনা হায়াৎ আইভীর পেছনে আমি আছি। সে যে অবস্থায় থাকে, তার যেকোনো বিপদ-আপদ, সুবিধা-অসুবিধায় অদৃশ্য শক্তির মতো তাঁর মাথায় আমার হাত থাকবে।
আজ সোমবার বিকেলে আইভী তার সমর্থিত নেতাকর্মীদেরসহ মিষ্টি নিয়ে তৈমূর আলম খন্দকারের বাসায় গেলে তিনি এ কথা বলেন।
তৈমূর আলম বলেন, নির্বাচন কোনো বিষয় না। নির্বাচন ১৬ তারিখে শেষ। আগামী দিনগুলো যাতে সুন্দর হয়, সেজন্য তার পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকব। তাই অন্যান্য কথাবার্তা কোনো কাজে আসবে না। আপনারা যারা আছেন, মেয়রকে সাহায্য করবেন। কোনো সমালোচনায় কান দেবেন না।
তৈমূর আলম আরও বলেন, চুনকা ভাইয়ের হাত ধরে আমি রাজনীতিতে এসে সাংগঠনিক কাজ শিখেছি। বিপদে-আপদে তিনি আমার পাশে থাকতেন। আমিও আইভীর পাশে সেভাবে থেকে সহযোগিতা করব।
এ সময় তারা দুজন দুজনকে মিষ্টি মুখ করান। এরপর আইভী বলেন, আমি পুরো নির্বাচনে বলার চেষ্টা করেছি যে, রাজনীতির জায়গায় রাজনীতি আর পারিবারিক সম্পর্কের জায়গায় সম্পর্ক। আগে যেমন ছিল তেমনই থাকবে। পারস্পরিক সহযোগিতা তো থাকবেই। আমি আপনাদের শুভ কামনা চাচ্ছি। আমরা যাতে মিলেমিশে নারায়ণগঞ্জে বসবাস করতে পারি, নারায়ণগঞ্জের উন্নয়ন করতে পারি। তাই আমি আপনাদের সবার সহযোগিতা চাই।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
