নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হেরে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার দাবি করেন, আইভী কোনো ফ্যাক্টর নয়। খেলা হয়েছে ‘সরকার বনাম তৈমূর’।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম, সুষ্ঠু নির্বাচন দিতে। আপনি একমাত্র ক্ষমতার মালিক। নারায়ণগঞ্জে একটি সুষ্ঠু নির্বাচন দেন। এতে ওনার ইমেজ বৃদ্ধি পেত। উনি বিবেচনায় নেননি, তাই এমন ফলাফল। প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং ও ইভিএম কারচুপির কারণে পরাজয়। ইভিএম চুরির বাক্স। নারায়ণঞ্জের নির্বাচনের ফলাফল কী হয়েছে সেই বিবেচনার ভার আমি প্রধানমন্ত্রীকে দিলাম।’
রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নাসিক নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন।
তৈমূর বলেন, ‘ভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে জনগণ ভোট দিতে পারেনি। তিন ঘণ্টা দাঁড়িয়ে ভোট দিতে পারেনি। না হলে ভোটের ব্যবধান এত হতো না।’
তৈমূর অভিযোগ করেন, ইভিএম স্লো থাকার কারণে অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছেন। কোথাও কোথাও অকেজো ও হ্যাং হয়ে গেছে। তা ছাড়া ভেতর থেকেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। তা না হলে ব্যবধান এত বেশি হতো না।
ধরপাকড়ের অভিযোগ করে তৈমূর আরো বলেন, ‘নির্বাচনের আগে আমার লোকজন বাড়িতে থাকতে পারেনি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের মতো মানুষের বাসায় নির্বাচনের আগের দিন অভিযান চালানো হয়েছে। তাঁর ড্রাইভারকে আটক করা হয়েছে। এমন কোনো কর্মী নেই যার বাড়িতে পুলিশ যায়নি, যাকে ভয় দেখানো হয়নি।’
সিটি করপোরেশন চালাতে আইভীকে সহযোগিতা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাকে সহযোগিতা করি কি না তা তাকেই জিজ্ঞেস করেন।’
ভবিষ্যতে বিএনপির রাজনীতি করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতি করতে দল লাগে। পদ-পদবি লাগে না। তৈমূর আলম খন্দকারের পদ লাগবে না। বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে গেছে। এটা নিয়েই মরতে চাই।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
