বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি বিতর্ক নিয়ে উত্তপ্ত দেশটির রাজনীতি। বিষয়টি নিয়ে অবশেষে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছে বরিস জনসনের সরকার। খবর বিবিসির।
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় পার্টির আয়োজন করা নিয়ে ব্যাপক সমালোচনা ও বরিসের পদত্যাগ দাবির পর এই ক্ষমা চাওয়া হলো।
জনসনের কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, গভীরভাবে দুঃখজনক যে এটা জাতীয় শোকের সময় ঘটেছে এবং বরিসের কার্যালয় বাকিংহাম প্রাসাদের কাছে ক্ষমা চেয়েছে।
শুক্রবার টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১৬ মে বরিসের কার্যালয়ে তার স্টাফরা পার্টির আয়োজন করে। তাতে অন্তত ৩০ জন অংশ নিয়েছিলেন। পার্টি ছিল মদ ও নাচের।
তাতে ছিলেন না বরিস জনসন। তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে করোনার বিধিনিষেধ ভাঙার জন্য নানা প্রশ্নের মুখে পড়ছেন বরিস। এদিকে, গত বুধবার ২০২০ সালের মে মাসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টিতে যোগদানের ব্যাপার স্বীকার করে ক্ষমা চেয়ে বরিস বলেন, আমি জনগণের ক্ষোভ বুঝতে পেরেছি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
