নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাইকে সংবর্ধনা দিয়েছে কম্বোডিয়াতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি।
শুক্রবার বিকালে স্থানীয় হোটেল সানওয়ে-তে এই অনাড়ম্বর সংবর্ধনা জানানো হয়। রাষ্ট্রদূত হাই একইসাথে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দায়িত্ব পালন করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ কমিউনিটি কম্বোডিয়াতে একটি পুর্ণাঙ্গ দূতাবাস খোলার দাবি জানিয়েছেন।
পাশাপাশি কোন বাংলাদেশি কম্বোডিয়াতে মারা গেলে তার মরদেহ সহজ উপায়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সংবর্ধনায় বিভিন্ন ধরনের বিনিয়োগে এবং বিদেশি মুদ্রা দেশে পাঠানোর বিষয়ে কথা হয়। রাষ্ট্রদূত এসময় কম্বোডিয়াতে অবস্থানরত সব বাংলাদেশিকে দূতাবাসের সেবার আওতায় আনার প্রতিশ্রুতি দেন। এর আগে রাষ্ট্রদূত কম্বোডিয়ার রাজা নরাদম সিহা মুনির কাছে পরিচিতপত্র পেশ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
