যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে নয় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) বিবিসি’র এক খবরে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় সময় রোববার সকালের দিকে ভয়াবহ আগুন লাগে।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, ‘মারা যাওয়া শিশুদের বয়স ১৬ বছর বা তার কম। অগ্নিকাণ্ডে আহত ৬৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।’
নিউ ইয়র্ক দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে গত তিন দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র ঘটনাস্থল থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রায় ২০০ দমকলকর্মী রোববার বেলা ১১টার দিকে সিটির ৩৩৩ পূর্ব ১৮১তম স্ট্রিটে বিল্ডিংটিতে আগুনে নেভানোর জন্য কাজ করেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুন লাগে।’
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
