বরিশালে সংবর্ধনা আর ভালবাসায় সিক্ত হয়েছেন সাংবাদিক লস্কর আল মামুন। জাতীয় দৈনিক সমকাল ও সময় টেলিভিশনের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন তার জন্মস্থান বরিশাল গেলে তাকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

শনিবার সন্ধ্যায় বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। সাংবাদিক লস্কর আল মামুন বানারীপাড়া প্রেসক্লাবের দু’বারের সভাপতি ছিলেন। পরদিন রোববার সন্ধ্যায় বানারীপাড়া পৌরসভায় তাকে সংবর্ধনা দেয়া হয়। মেয়র অফিস কার্যালয়ে অনুস্ঠিত সংবর্ধনা সভায় মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, সচিব শাহীন আক্তার সহ অন্যরা বক্তৃতা করেন। সোমবার বানারীপাড়া বালিকা বিদ্যালয়, পুলিশ প্রশাসন, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক, বরিশালের দৈনিক মতবাদ, দখিনের হাওয়ার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় সংবর্ধিত সাংবাদিক লস্কর আল মামুন তার আবেগঘন বক্তৃতায় বলেন, আমি প্রবাসী নই আমার কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্র হলেও জন্মভূমির মাটি ও মানুষের মাঝে আমার নিঃশ্বাস-বিশ্বাস, আত্মা ও অস্তিত্ব। দৈহিক ভাবে আমি সেখানে থাকলেও আত্মিকভাবে আমি এখানে থাকি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বির্নিমান ও আলোকিত বানারীপাড়া গড়তে আমিও একজন স্বপ্ন সারথী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন, প্রেসক্লারের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও আ. রহিম মাল, সড়ক ও জনপথের (সওজ) সাবেক কার্য্য সহকারি ইউসুফ আলী, ব্যাংকার জাহাঙ্গির আলম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি ইলিয়াস শেখ, জাহিন মাহমুদ, স্বপন মাঝী ও সরদার নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও মাইদুল ইসলাম শফিক, সহ সম্পাদক নাহিদ সরদার, সদস্য মাহফুজুল হক মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক লস্কর আল মামুনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
