যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার এক বছর পূর্তিতে বক্তব্য রেখেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একপ্রকার ধুয়ে দেন বাইডেন।
ক্যাপিটল হিলে মার্কিন এই প্রেসিডেন্ট আজ বলেন, আমাদের ইতিহাসে প্রথমবারের মত একজন প্রেসিডেন্ট শুধু নির্বাচনে হারেননি। তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়াও রোধ করার চেষ্টা করেছিলেন।
তিনি আরো বলেন, কিন্ত তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। এবং আজ এক বছর পূর্তিতে আমরা নিশ্চিত করতে চাই এই ধরনের হামলা আর যেন কখনোই কখনোই না ঘটে।
ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পকে দায়ী করেন বাইডেন। ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে বাইডেন বলেছেন, ২০২০ সালে নির্বাচন নিয়ে ট্রাম্প মিথ্যার জাল তৈরি করেন এবং ছড়িয়ে দেন। তিনি এটি করেছেন কেননা তিনি নীতির চেয়ে ক্ষমতাকে মূল্য দেন।
বাইডেন আরো বলেন, আমাদের গণতন্ত্র অথবা সংবিধানের চেয়ে ট্রাম্পের অহংকার তার কাছে বড় ব্যাপার। ট্রাম্প এই হার মেনে নিতে পারছেন না।
মার্কিন এই প্রেসিডেন এ দিন আরো বলেছেন, ৬ জানুয়ারি দাঙ্গাবাজরা ‘ক্ষোভে’ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে আসে এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের গলায় ছুরি চেপে ধরেছে।
গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটনা। সেদিন নির্বাচনে হারের পর ট্রাম্পের উসকানিতে ক্যাপিটল হিলে হামলা চালান হাজার হাজার ট্রাম্প সমর্থক। সেই দাঙ্গায় পুলিশসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও অনেকে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
