ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও কাতার শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সেলিম সরকার সিজানকে সভাপতি ও মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদের।
প্রতিষ্ঠার ৭৪ বছর পার করে ৭৫ বছরে পদার্পণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কাতার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রাজ রাজিব, শাহ আলম খান, আব্দুল ওদুদ, নূরুল আলম, ওবায়দুল রহমান, কামরুল খান, শাহরিয়া শামীম, মোজাম্মেল হক, রায়হান ও রিয়াজ আহমেদসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আগামীদিনেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে ছাত্রলীগ।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
