সুমন বড়ুয়া
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অংশ নিয়েছিলেন সেইসব মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানিয়ে আমেরিকায় লিটল বাংলাদেশে বাংলার বিজয় বহরের উদ্যোগে সাড়ম্বরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর থার্ড স্ট্রীস্ট এবং ৩০০ সাউথ অ্যালেকজানড্রিয়াতে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ‘বিস্ময় বালক’খ্যাতি সুবর্ণ আইজ্যাক বারী। অনুষ্ঠানকে ঘিরে আশেপাশের সড়কে বসে আকর্ষণীয় বিজয় মেলা। মেলায় খাবারের দোকানসহ পোশাক ও নানান রকমের প্রসাধনী দ্রব্যের সমাহার ছিল চোখে পড়ার মতন।
বাংলার বিজয় বহর আয়োজিত এই বিজয় উৎসবে বাঙালিদের পাশাপাশি আমেরিকানরাও অংশ গ্রহণ করেন। বিশেষ করে উপস্থিত ছিলেন- সেনেটর, কংগ্রেসম্যান, প্যারীস সিটির মাননীয় মেয়র মাইকেল এম ভার্গাস, লস এঞ্জেলস সিটির প্রতিনিধি, একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোদ্ধা ডাঃ উইলিয়াম ফিঙ্কেল। অনুষ্ঠানে লস এঞ্জেলস এবং প্যারিস সিটির পক্ষ থেকে সুবর্ণ আইজাক বারীকে লিটল বাংলাদেশের অনারেবল মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও বিশেষ সন্মানার্থে লস এঞ্জেলস সিটির চাবি সুবর্ণের হাতে তুলে দেওয়া হয়।
বিজয় দিবসের মূল আকর্ষণ ছিল একাত্তরের মুক্তিযুদ্ধাদের সন্মানা প্রদান। এসময় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সন্মান জানানো হয়। এছাড়াও সদ্য প্রয়াত ভারতীয় মিত্র বাহিনীর সদস্য ঘনসেন সেজারকে অনুষ্ঠানে স্মারণ করা হয়।
সকালে উদ্ভোধনী অনুষ্ঠানের পর শুরু হয় দীর্ঘ মোটর শোভাযাত্রা। মোটর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে এসে শেষ হয়।
বেলা সাড়ে ৩টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। লস এঞ্জেলসের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে সুলতানা কামাল মিতালী, শাইব কুতুবী, সাঈদ আলম হিমু, ওমর ফারুক, উর্মী আতাহার, উপমা সাহা, সাথী বড়ুয়া, লুনা রহমান, ঝুমা বাশার, তামান্না সাঈদ এবং শুভ্রা ব্যানার্জীর নাট্যদল।
অনুষ্ঠানে জেসমিন খান ফাউন্ডেশন এবার ৫ জন গুণীজনকে পুরুস্কার প্রদান করেন। পুরুস্কার প্রাপ্তরা হলেন- বিজ্ঞানে সুবর্ণ আইজাক বারী, সমাজ সেবায় মুজিব সিদ্দিকী, সাংবাদিকতায় কাজী মশহুরুল হুদা, সাংস্কৃতিতে মিঠুন চৌধুরী, শহীদুল্লাহ খান (মরণোত্তর)।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন মিঠুন চৌধুরী এবং সাজিয়া হক মিমি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
