নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ। তিনি গত সোমবার (২৮ ডিসেম্বর) পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন।
এর আগে ২ নভেম্বরের নির্বাচনে কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিঙটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন সমাজকর্মী শাহানা হানিফ।
জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন।
তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন।
সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারও হচ্ছেন একজন নারী। আগামী ৫ জানুয়ারি বসবে প্রথম অধিবেশন, সেদিনই ভিন্ন এক আমেজে আবর্তিত হবে নিউইয়র্ক সিটি কাউন্সিল।
এদিকে, করোনাভাইরাসের কারণে একেবারেই সীমিত আকারে টাইমস স্কোয়ারে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র হিসেবে শপথ নেবেন এরিক এডামস। তিনি নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে শপথ নিবেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
