বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে ‘এসো মিলি সবাই বিজয়ের উল্লাসে’ এই স্লোগানে ২৬ ডিসেম্বর রোববার পর্তুগালের রাজধানীর লিসবনে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও আনন্দ আয়োজন করা হয়।
প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাঝে বাংলাদেশ তুলে ধরার জন্য উপস্থিত অতিথি রানা তাসলিম উদ্দিন, জহিরুল ইসলাম জসিম, আবুল কালাম আজাদ, কাজী আনিস মাহমুদ, মোহাম্মদ আক্তারুজ্জামান, রনি হোসাইন, রাজিব আল মামুন, তানভীর আলমসহ বিভিন্ন ব্যক্তিরা শিশুদের সাথে কেক কেটে সকল শিশুদের অভিবাদন জানান। এ সময় শিশুরা আনন্দে উদ্বেলিত হয়ে সবার সাথে হাত উঁচিয়ে স্লোগান দেন আমার দেশ বাংলাদেশ, আমার মাতৃভূমি বাংলাদেশ।
অনুষ্ঠানটি আয়োজন করার পাশাপাশি স্বাধীনতার তাৎপর্য ও অর্জন বিষয়ে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি রনি মোহাম্মাদ, সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ পাটোয়ারী, জহিরুল ইসলাম মুন, এফ.আই রনি, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ.খান ফাহিম, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, সমাজকল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ তানভীর আহমেদ এবং হাসান কোরাইশী।
দেশীয় আমেজে উপস্থিত সবার উদ্দেশ্যে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে প্রবাসী বাংলাদেশি নৃত্যশল্পী সাদিয়া ইসলাম দেশাত্মবোধক গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন। একই সাথে প্রবাসী সঙ্গীতশিল্পী এফ আই রনি, সঙ্গীতা খান এবং নাইমা বিথী দেশাত্মবোধক গানের মাধ্যমে আগত অতিথিদের মধ্যে একটি আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেন। সেই সাথে দর্শকদের করে তারা বিজয়ের উল্লাসে আনন্দ উদযাপনের জন্য দেশীয় জনপ্রিয় গান গেয়ে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানটি আয়োজকদের পক্ষ থেকে আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা থাকলেও মহামারীর বিধিনিষেধের কারণে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির সকলকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি; তাই পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করা হয়। তবে আশা প্রকাশ করা হয় ভবিষ্যতে এ ধরনের যেকোনো আয়োজনে বাংলাদেশ কমিউনিটিকে সঙ্গে নিয়ে আনন্দ উদযাপনে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।
তাছাড়া তরুণ প্রজন্মের কাছে উপস্থাপনের জন্য অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
