ব্রিটেনের ল্যাঙ্কাস্টারে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার পর ডিএনএ টেস্টের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে জেল দিয়েছেন প্রিস্টন ক্রাউন আদালত। এই যুবকের নাম মামুন আহমেদ (৩৩)। তাকে যৌন হয়রানির অভিযোগে ৪ বছর ৪ মাস জেল দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামুন আহমেদ চলতি বছর অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চুরি করেন। এরপর তিনি ভুক্তভোগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করেন।
তদন্তকারী পুলিশের কাছে ভুক্তভোগী নারী জানান, তিনি গভীর ঘুমে ছিলেন। একসময় তিনি টের পেলেন তার বিছানায় কেউ একজন আছেন এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করছেন। এরপর এই নারী চিৎকার করলে তার পাশের রুমের মানুষ সেই রুমে আসেন। তখন মামুন আহমেদের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে অপরাধী পালিয়ে যান। ধস্তাধস্তি থেকে ঝরা রক্ত থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মামুনকে শনাক্ত করা হয়।
কোর্ট বলেছেন, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী ঘটনার পর যখন তারা মামুন আহমদকে খুঁজে বের করেন তখন তিনি একই জ্যাকেট পরা ছিলেন, যা ভুক্তভোগী নারী বণানা করেছিলেন।
ঘটনার শিকার নারী বলেছেন, ‘সেই দিন রাতের ঘটনা তার জন্য ভোলা এত সহজ নয়’। তবে অপরাধীর শাস্তি হওয়ায় কোর্টকে ধন্যবাদ জানান তিনি।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
