‘এ অবৈধ সরকারের মসনদে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এ সরকারের মসনদ সহসাই ভেঙে পড়বে ইনশাআল্লাহ।’ আজ রোববার খাগড়াছড়িতে মহিলা দলের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
আফরোজা আব্বাস বলেন, জুলুম অত্যাচার করে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ অবৈধ সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, মায়ের মুক্তি ও সুচিকিৎসার জন্য এ অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এ অবৈধ, স্বৈরচারী ও জুলুমবাজ সরকার ক্ষমতা থেকে না নামলে দেশের জনগণ গণতন্ত্র ও বাকস্বাধীনতা, আইনের শাসন, ভোট ও ভাতের অধিকার পাবে না। নিরাপত্তাও পাবে না।
নারীসমাজ আজ সবচেয়ে বেশি নির্যাতিত উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, এ অবৈধ সরকার নারীদের সবচেয়ে বেশি ভয় পায়। নারীদের প্রতি সবচেয়ে বেশি নির্যাতন ও জুলম করছে, ধর্ষিত হচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের ভয়কে জয় করে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান।
খাগড়াছড়ি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা দলের জেলা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিএনপি ও মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
