প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের সফরে মালদ্বীপ গেছেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তিনি মালদ্বীপের রাজধানী মালের নিকটবর্তী ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল।
বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্ট অফিস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
টুইটে প্রেসিডেন্ট অফিস জানায়, রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপে পৌঁছেছেন।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া কর্মসূচি অনুযায়ী আগামীকাল ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে।
গার্ড অব অনার নেওয়ার পর প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। এ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
একই দিন (২৩ ডিসেম্বর) রাতে মালদ্বীপের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সফরে প্রধানমন্ত্রী মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন।
সফরের তৃতীয় দিন শুক্রবার (২৪ ডিসেম্বর) প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী।
আগামী ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
২৫ ও ২৬ ডিসেম্বরের কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসও তাদের প্রতিবেদনে এ ব্যাপারে কিছু উল্লেখ করেনি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
