দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল ৫টার দিকে দেশটির ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে জাফর আহমেদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামে। তিনি ছিলেন একজন পাইকারি ব্যবসায়ী। আর আমিনুল ইসলামের বাড়ি ঢাকায়। তিনি জাফর আহমেদের দোকানের কর্মচারী ছিলেন।
জাফর আহমেদের খালাতো ভাই শাহাজাদ হোসেন বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মালপত্র নিয়ে দোকানে ফিরছিলেন আমিনুল ইসলাম ও জাফর আহমেদ। কিন্তু এ সময় তাদের বহনকারী গাড়িচালক জর্জ এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারান।
ফলে গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে জাফর আহমেদ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে একটি ব্যবসা চালু করেন তিনি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
