যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পর্তুগালের বন্দর নগরী পোর্তোয় বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় পোর্তোর স্থায়ী শহীদ মিনারের পাদদেশে জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধে নিহত শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিজয়ের ৫০ বছর অনুষ্ঠানের সূচনা করা হয়।
বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল আলিমের পরিচালনায় শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন সহ শাহ জামাল আজাদ, বেলাল হোসেন, সালাহউদ্দিন, জুয়েল পাইক, কফিল সাকিল, মনির আহমদ, আবুল কালাম আজাদ, আনিসুল হক রুবেল, মনির হোসেন, ইমন শাহ, মাহাদী হাসান, দেলোয়ার হোসেন, মোঃ বাবলু, আরিফ ইসলাম, পিন্টু প্রধান, দিদার, জাকির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশের বর্তমানে উন্নয়ন এবং আগামীতে দেশের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সকল প্রবাসী এক সাথে কাজ করার শপথ নেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
