পর্তুগালের লিসবনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পর্তুগাল প্রবাসী গণমাধ্যমের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
কন কনে শীতের সকালে বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানী লিসবনের শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং পর্তুগালে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি রানা তসলিম উদ্দিন।
পরে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন রানা তসলিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সহ-সভাপতি ফরিদ উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
এ সময় বক্তারা স্বাধীনতার পর দেশকে পুনর্গঠনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর কথা স্বরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌম যে রাষ্ট্র আমরা পেয়েছি তা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এফ আই রনি, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক আনোয়ার এস খান ফাহিম, সাংগঠনিক সম্পাদক আশিক আহমেদ, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ, কার্যনির্বাহী সদস্য তানভীর আহমেদ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
