বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি আর ভারত-বাংলাদেশ মৈত্রীর সুবর্ণজয়ন্তীতে বৃহস্পতিবার কলকাতায় উদ্বোধন হলো বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের। ভারতীয় সময় বেলা ১১টায় এই কেন্দ্রের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আজ বাংলাদেশের বিজয়ের সুবর্ণ এবং বাংলাদেশ–ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। এই স্টোরের উদ্বোধনের মধ্য দিয়ে ভারতীয় নাগরিকগণ আমাদের উন্নত ভিসা পরিষেবা পাবেন, যা আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টা ছিল। আমি এই বাংলাদেশ ভিসা সেন্টার স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের সিপি ব্লকের ১৫ নম্বর বাড়িতে এ ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়। ১৩ হাজার বর্গফুটের এ ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন ৫০০ ভিসাপ্রার্থীর আবেদন গ্রহণ করা যাবে।
কলকাতায় বাংলাদেশের ভিসাপ্রার্থীদের দীর্ঘদিনের এ দাবি আজ বাংলাদেশের বিজয় দিবসের দিনে পূরণ হলো। কলকাতায় এত দিন বাংলাদেশ উপহাইকমিশন থেকে ভিসার কার্যক্রম পরিচালিত হতো।
বিশাল এ আবেদন কেন্দ্রে ভিসার আবেদন ও বিতরণের জন্য ১০টি কাউন্টার থাকছে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে। আর ভিসা বিতরণ করা হবে বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভিসার আবেদন গ্রহণ করা হবে কোভিডবিধি মেনেই।
ভিসা আবেদন কেন্দ্রে একযোগে ৫০০ আবেদনকারীর বসার ব্যবস্থা থাকছে। থাকবে এখানে ফ্রি ওয়াই–ফাই। ক্যাফেটরিয়া, নামাজের কক্ষও আছে। আরও থাকছে বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি কাউন্টারও। ওই কাউন্টারে ভিসা ফি গ্রহণ করার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ যেতে ভিসা ফি দিতে হবে ৮২৬ রুপি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
