গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ তথা র্যাব’র ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
নিষেধাজ্ঞাকে অবৈধ, অনৈতিক আখ্যা নিয়ে বিক্ষোভ সমাবেশ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। ‘নিষেধাজ্ঞা তুলে নাও নিতে হবে’ দাবি জানানো হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, সারাবিশ্ব যখন জঙ্গিবাদ আলোড়িত একটি বিষয়, সেই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে এবং এই জঙ্গি নির্মূলে যেই সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই সংস্থাকে আঘাত করছে যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্র কার পক্ষে? জঙ্গিবাদের পক্ষে? নাকি শান্তির পক্ষে?
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখানে তৃতীয় কোনো শক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে সম্পর্কের ফাটল ধরানোর চেষ্টা করছে। যে বাহিনী নারী পাচার রোধ, মাদক চোরাচালান রোধসহ জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন এমন সিদ্ধান্ত। অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, সিনিয়র সহ-সভাপতি শিব্বীর আহেমদ, সহ-সভাপতি জি আই রাসেল, নুরল আমিন, আযম আযাদ, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, কামাল হোসেন, মেট্রো ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, নুরুল ইসলাম নজরুল, সাইকুল ইসলাম, এমদাদ চৌধুরী, হিন্দাল কাদের বাপ্পা, জেবা রাসেল, দস্তগীর জাহাঙ্গীর প্রমুখ।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
