প্রথম নারী পুলিশপ্রধান পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রথমবারের মতো নারী পুলিশপ্রধান হিসেবে কেচান্ট সোয়েলকে নিয়োগ দিয়েছে নিউইয়র্ক। দেশটির বৃহত্তম নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দেবেন তিনি।
কেচান্ট সোয়েল এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে সহিংসতা, বর্ণবাদী আচরণ এবং কর্মকর্তাদের দুর্নীতির বেশ কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর লোকজনের আস্থা কমে গেছে। কেচান্ট সোয়েল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের আস্থা ফিরিয়ে আনবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা এবং ডেমোক্রেট দলের নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামস হতে যাচ্ছেন নিউইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। তিনি আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ আগে পুলিশ প্রধানের এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দিলেন তিনি।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে অ্যাডামস বলেন, অপরাধের বিরুদ্ধে সোয়েল একজন প্রমাণিত যোদ্ধা। নিউইয়র্কবাসীর নিরাপত্তা এবং তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা উভয় ক্ষেত্রেই তিনি মানসিক বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরে প্রায় ৩৬ হাজার পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অপরাধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশজুড়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এমন সংকটময় পরিস্থিতিতে নিউইয়র্কের নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব পালন করতে হবে ৪৯ বছর বয়সী সোয়েলকে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
