ক্যালিফোর্নিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-১০ থেকে সামনের বছর নির্বাচনে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশী-আমেরিকান জামাল খান। বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে আইন শাস্ত্রে উচ্চতর ডিগ্রিধারী জামাল খান তথ্য-প্রযুক্তির বিশ্ব রাজধানী খ্যাত সিলিকন ভ্যালিসহ সাউদার্ন উপকূলিয় অঞ্চলের সান্তা ক্লারা ও আলমেদা কাউন্টির এ্যাশল্যান্ড, ক্যাস্ত্রো ভ্যালি, চেরিল্যান্ড, ফেয়ারভিউ, ফ্রিমন্ট, হ্যায়ার্ড, নিউয়ার্ক, স্যান লিন্দ্রো, স্যান লরেঞ্জো এবং ইউনিয়ন-এই ১১ সিটি নিয়ে গঠিত এলাকা থেকে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রাইমারি অনুষ্ঠিত হবে সামনের ৭ জুনে। ভোটারের সংখ্যা ৫ লাখের বেশী। লড়ছেন আরো ৪ জন।
মনোনয়ন যুদ্ধে জয়ী হতে পারলে নভেম্বরের ৮ তারিখে চূড়ান্ত নির্বাচনে থাকবেন জামাল খান।
উল্লেখ্য, রাজধানী ঢাকার সন্তান ড. মাহবুব খানের পুত্র জামাল খান ৪ মাস বয়সে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে এসেছেন। বে এলাকায় বেড়ে উঠা জামাল খান কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত লেখাপড়া করেছেন একই এলাকাতেই। হাই স্কুল ভ্যালেডেক্টেরিয়ান হিসেবে গ্র্যাজুয়েশনের পর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে অধ্যয়ন করেন। একইসাথে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং অলংকার শাস্ত্রে মেজর করেন। মাইনোর করেছেন বিশ্ব-দারিদ্রতা নিয়ে। সবগুলোতেই অত্যন্ত মেধার সাথে গ্র্যাজুয়েশন করেছেন।
হার্ভার্ডে অধ্যয়নকালে জামাল খান মুসলিম ল’ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। এছাড়া সাউথ এশিয়ান ল’ স্টুডেন্ট এসোসিয়েশনেরও কমিউনিকেশন্স চেয়ার হয়েছিলেন। হার্ভার্ড হিউম্যান রাইটস জার্নালেরও ম্যানেজিং টেকনিক্যাল এডিটরের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন। আন্ডার গ্র্যাজুয়েট কালে জামাল খান কংগ্রেসের স্পিকার ন্যান্সি প্যালসির সান ফ্রান্সিসকো অফিসে ইন্টার্ন করেছেন। ৭ ডিসেম্বর কথা হয় এ সংবাদদাতার। বহুজাতিক সমাজে বসবাস করলেও পারিবারিক আবহে জড়িয়ে রয়েছেন এবং বাংলাতেও কথা বললেন নিঃসংকোচে। এর আগে তিনি একই সিটির কাউন্সিলর হতে চেয়েছিলেন। কিন্তু সামান্য ভোটের কারণে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন লাভে সক্ষম হননি। এবারের সম্ভাবনা উজ্জল এবং এজন্যে কমিউনিটির সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন মৃদ্যুভাষী জামাল খান। তার প্রার্থীতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই (www.votekhan.com)ওয়েবসাইট ভ্রমণ করলে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
