মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী গফ হুইটল্যামের বর্ণাঢ্য জীবনীর উপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা ও কনস্যুলেট জেনারেল সিডনি যৌথভাবে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হুইটলাম ইনস্টিটিউটএ এই সেমিনারের আয়োজন করে। মূল অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পিটার শেরগোল্ড। প্যানেল আলোচনা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বার্নি গ্লোভার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। প্রথম কি নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ হোসেন। দ্বিতীয় কি নোট স্পিকার ছিলেন মোনাশ বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মিস জেনি হকিন্স। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইকমিশনার সুফিউর রহমান। বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যারেথ ইভান্স।
প্যানেল আলোচনায় অস্ট্রেলিয়ার অধ্যাপকদের সাথে ম্যাকুড়ি বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক রফিকুল ইসলাম ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নীরা রহমান অংশ নেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুণ্ডু, বঙ্গবন্ধু পরিষদ সিডনির সভাপতি ড. মাসুদুল হক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক, বঙ্গবন্ধু কাউন্সিলের সভাপতি শেখ শামিমুল হক, কনসাল আসফাক হোসেনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে কনসাল জেনারেল ড. খন্দকার মাসুদুল আলম ধন্যবাদ প্রস্তাব পেশ করেন। অনুষ্ঠান শেষে হাইকমিশনার আলোচকদের হাতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর কিছু বই তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও গফ হুইটলাম দুজনই একই নীতি ও আদর্শ নিয়ে কাজ করেছেন। বক্তারা তাঁদের বর্ণাঢ্য জীবনের কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করেন। দু’জনার অসাম্প্রদায়িক নীতি ও আদর্শ আজ সারা বিশ্বের অনুকরণীয় হয়ে উঠেছে বলে ড. মোমেন মন্তব্য করেন।
ড. নীরা রহমান অস্ট্রেলিয়া বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনের ব্যাপারে বক্তব্য রাখেন। ড. রফিকুল ইসলাম উপমহাদেশ ও সারা বিশ্বে উপনিবেশবাদের বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন। সেমিনারের পরে হুইটলাম ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জীবনের উপর ছায়াচিত্র প্রদর্শন করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
