এবার ক্ষমা চাইলেন ডা. মুরাদ হাসান। নিজের কথায় ‘মা-বোনদের’ মনে কষ্ট দিয়ে থাকলে সে জন্য ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার দুপুরে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই ক্ষমা চান।
এর আগে দুপুরে ই-মেইলের মাধ্যমে নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠান নারীদের নিয়ে বিভিন্নসময় কুরুচিকর মন্তব্যকারী ডা. মুরাদ হাসান। সম্প্রতি দেশের একজন চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে ফোনালাপে অশালীন ও কুরুচিকর কথোপকথনটি সামনে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় শুরু হয়। পরে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।
স্ট্যাটাসে মুরাদ হাসান লিখেছেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নেব আজীবন।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের শুরুতে ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরে ২০১৯ সালের মে মাসে মন্ত্রিসভা রদবদলের সময় তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
