রাশিয়ার নির্ধারণ করা ‘রেড লাইন’ মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, ইউক্রেনে যে কোনো সময় অভিযান চালাতে পারে রাশিয়া। তবে এ বিষয়ে দেশটিকে সাবধান করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, ইউক্রেনে হামলা চালানো রাশিয়ার জন্য ‘অত্যন্ত কঠিন’ করে দেবেন তিনি।
মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ২০২২ সালের প্রথমেই ইউক্রেনে অভিযান চালাবে রাশিয়া এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। ইউক্রেনও অভিযোগ জানিয়েছে, দেশটির সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন বাইডেন এমন আশা করা হচ্ছে। এতে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন। সাংবাদিকদের বাইডেন বলেন, পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনার আশা করছেন তিনি। তবে রাশিয়ার দেয়া কোনো রেড লাইন তিনি মেনে নেবেন না।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপেরও পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বিষয়টি জানিয়েছেন। সম্প্রতি তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তাকে অবরোধের হুমকি দেয়া হয়।
রাশিয়া ইউক্রেনে অভিযান চালাতে যাচ্ছে এমন তথ্য এসেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে জানানো হয়েছে, আগামি বছরের শুরুতেই ১ লাখ ৭৫ হাজার সেনা নিয়ে ইউক্রেনে অভিযান চালাতে যাচ্ছে রাশিয়া। অনলাইনে এরইমধ্যে যুদ্ধের পক্ষে প্রচারণা চালাতে শুরু করেছে দেশটি। এসব প্রচারণার প্রধান টার্গেট ইউক্রেন ও ন্যাটো। ইউক্রনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভও আশঙ্কা প্রকাশ করেছেন যে ২০২২ সালের জানুয়ারিতেই রাশিয়া হামলা চালাতে যাচ্ছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
