ভাইরাস মহামারির ধাক্কা সামলে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুরোদমে চালুর পরিকল্পনা ছিল ভারতের। কিন্তু তাতে বাগড়া দিলো ওমিক্রন। করোনার নতুন এই ধরনের কারণে আপাতত বিদেশি ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী ১৫ ডিসেম্বর দেশটিতে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের দুয়ার খুলছে না। খবর এনডিটিভির।
বুধবার (১ ডিসেম্বর) এক নোটে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বলেছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব অংশীদারের সঙ্গে পরামর্শ সাপেক্ষে বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ অবস্থায় বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক যাত্রী পরিষেবাগুলো ফের চালুর তারিখ উপযুক্ত সময়ে জানিয়ে দেওয়া হবে।
তবে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় কিছু দেশের সঙ্গে যথারীতি সীমিত সংখ্যক ফ্লাইট চলাচল চালু থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিজিসিএ। ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশসহ ৩১টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে ভারতের। শর্তসাপেক্ষে এসব দেশ থেকে বা অভিমুখে যাত্রীবাহী ভারতীয় উড়োজাহাজ চলাচল করছে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সম্ভাব্য বিপজ্জনক ধরন ‘ওমিক্রন’ শনাক্তের জেরে গত সপ্তাহে বেশ কিছু দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করে ভারত। ওই তালিকায় প্রাথমিকভাবে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সমালোচনার মুখে পরে বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকা থেকে বাদ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
