অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ প্রবাসী বাংলাদেশি। ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচন ঘিরে বেশ সরব হয়ে উঠেছে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি।
অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ ও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয়রা আগেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সময়ের সঙ্গে দেশটির মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বেশ শক্ত হয়েছে। ক্ষমতাসীন ও বিরোধীদলীয় রাজনীতিতে তাঁদের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে ৩০ জন প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারজন নারী প্রার্থী রয়েছেন।
অস্ট্রেলিয়ান লেবার পার্টি, লিবারেল পার্টি, গ্রিন পার্টি, কমিউনিটি ফার্স্ট টিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই প্রথম এত বিপুলসংখ্যক বাংলাদেশি নারী-পুরুষ কাউন্সিলর ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঙালি কমিউনিটিতে চলছে জমজমাট নির্বাচনী আমেজ। বাংলাদেশি প্রার্থীদের মধ্য থেকে কারা নির্বাচিত হবেন, কে এগিয়ে, কে পিছিয়ে, তা নিয়ে চলছে নানা জরিপ।
অস্ট্রেলিয়ায় থাকা প্রায় ১ লাখ বাংলাদেশির নজর এখন ৪ ডিসেম্বরের নির্বাচনের দিকে। বাংলাদেশি কমিউনিটির অধিকাংশ নেতা ও বিভিন্ন পেশাজীবী মনে করছেন, অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে এবারের সিটি কাউন্সিল নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করা চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিজয়ী হবেন। তাঁরা হলেন- সাজেদা আক্তার সানজিদা, সাবরিন ফারুকী, ফয়জুন নাহার পলি ও ফাহমিনা হক সারা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
